• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

বিএম কলেজের ডিগ্রি হলে অল্পের জন্য রক্ষা শিক্ষার্থী

মাহিমুল হাসান এমদাদ / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মহাত্মা অশ্বিনী কুমার (ডিগ্রি) হলের একটি কক্ষের ছাদের পলেস্তারা ও কংক্রিটের অংশ খসে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছেন এক আবাসিক শিক্ষার্থী। এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটে গতকাল দুপুরে ডিগ্রি হলের ‘ডি’ ব্লকের একটি কক্ষে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম ইনকোর্স পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ ছাদের পলেস্তারা ও কংক্রিটের একটি অংশ খসে তার শরীরের পাশেই পড়ে। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তবে পলেস্তারার অংশটি সরাসরি তার শরীরে না পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ভুক্তভোগী আরিফুল ইসলাম বলেন, “আমি পড়াশোনা করছিলাম। হঠাৎ বিকট শব্দে ছাদের অংশ খসে আমার পাশেই পড়ে। মাথার ওপর পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত। আমরা দীর্ঘদিন ধরে হলের ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়ে প্রশাসনকে জানিয়ে আসছি।”
শিক্ষার্থীদের অভিযোগ, ডিগ্রি হলের ‘এ’ ও ‘ডি’ ব্লকের ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন কক্ষের ছাদ থেকে নিয়মিত পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও রড বের হয়ে আছে এবং বৃষ্টির সময় ছাদ চুঁইয়ে পানি পড়ে। বিষয়টি একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।
ঘটনার পর শিক্ষার্থীরা হল সুপারের সঙ্গে দেখা করে নিরাপত্তা নিশ্চিতসহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দ্রুত সমাধান না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা।
ডিগ্রি হলের সুপার এস এম আসাদুজ্জামান বলেন, “ঘটনাটি দুঃখজনক। ঝুঁকিপূর্ণ কক্ষের শিক্ষার্থীদের সাময়িকভাবে নিরাপদ কক্ষে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরকে জানানো হয়েছে।”
বিএম কলেজের অধ্যক্ষ জানান, ভবনটির সংস্কার বা পুনর্নির্মাণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/