• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

হবিগঞ্জে হা’মলা ও বাঁধার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ মিছিল

মাহিমুল হাসান এমদাদ / ১০২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি ও নারীশক্তির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন স্থানে একই ধরনের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৯ জুলাই) এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিকেলে নগরীর ডিসি ঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সদর রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্যের সমাধান কখনোই সহিংসতার মাধ্যমে হতে পারে না। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলার মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সমাবেশ শেষে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/