• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

বরিশালে কলেজ ছাত্রীকে হেনস্তা ও অপহরণ চেষ্টা 

আসাদুল ইসলাম আসাদ / ২৮১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীকে হয়রানি ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে এক অজ্ঞাত অটোচালকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রী সরকারি বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী এবং বরিশাল সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর এলাকার বাসিন্দা।

তিনি জানান, ইনকোর্স পরীক্ষা শেষে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের সামনে থেকে একটি অটোতে ওঠেন। সে সময় অটোতে তিনি একাই ছিলেন এবং পরে আর কোনো যাত্রী তোলা হয়নি। যাত্রাপথে চালক তাকে বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন করতে থাকলে তার সন্দেহ হয় এবং তিনি গাড়ি থামানোর অনুরোধ করেন। তবে চালক গাড়ি না থামিয়ে আরও দ্রুত চালানোর চেষ্টা করেন।

একপর্যায়ে কাশিপুর বাজার এলাকায় গাড়ির গতি কমে এলে শিক্ষার্থী চালকের চুল ধরে টেনে গাড়ি থামানোর চেষ্টা করেন। এতে গাড়ির গতি কিছুটা কমলে তিনি চলন্ত অটো থেকে লাফিয়ে নেমে যান। এরপর অভিযুক্ত চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগীর দাবি, অটোচালক মাদকাসক্ত হতে পারেন। যদিও তার পরিচয় জানা যায়নি, তবে সামনে দেখলে তিনি তাকে শনাক্ত করতে পারবেন বলে জানান। তিনি বলেন, এ ধরনের ঘটনা নারীদের নিরাপদ চলাচল নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা নেয়নি ভুক্তভোগী ওই ছাত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/