• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ৯৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত  দৃষ্টান্তমূলক শাস্তি চাই দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাব প্রতিস্ঠাকালীন সদস্য ও সহ- সভাপতি, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাধারন সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু,  ফরিদ উদ্দিন বিপু,ফরাজি মো,ইমরান,সৈয়দ রাসেল,গৌতম হালদার,সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া উপজেলা মহিলা পরিষদের নমিতা দত্ত, স্থপতি ইয়াকুব হোসেন, মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক তারেক সুমন, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সুমন, সিপিপি কর্মী শহিদুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার কলাপাড়ার সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রতন, আমরা কলাপাড়াবাসীর সাবেক  সভাপতি নজরুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী শামীম বেপারী, তানজিল জামান জয়, জেমস জানিব, আপন নিউজ “র এসএম আলমগীর হোসেন, মো,মবিন হোসেন,  সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন প্রথম আলো বন্ধুসভার কলাপাড়ার সভাপতি মোস্তফা জামান সুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/