• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

সক্রিয় ৪ ঝড় : শঙ্কার কথা জানালেন আবহাওয়া অধিদপ্তর

দর্পন ডেস্ক / ৯৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে দিনের বিভিন্ন সময় ঝড় বয়ে যেতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের তথ্যমতে দেশের আট বিভাগের ওপর দিয়েই তিনটি ঝড় অতিক্রম করতে পারে।শুক্রবার (২২ মে) সাড়ে ৩টার দিকে দেয়া এক ফেসবুক বার্তায় তিনি এ তথ্য জানান।

বার্তায় তিনি জানান, একটি ঝড় রংপুর বিভাগে প্রবেশ করা শুরু করেছে। এই ঝড় ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা জেলার ওপর দিয়ে রাজশাহী বিভাগে প্রবেশ করবে ও রাজশাহী বিভাগের বেশিভাগ জেলা অতিক্রম করবে। পরে ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলা অতিক্রম করবে। এরপরে ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা ও মানিকগঞ্জ জেলার ওপর দিয়ে ঝড়টি বয়ে যেতে পারে।

এছাড়া অন্য একটি ঝড় ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে সিলেট বিভাগে প্রবেশ করা শুরু করেছে। এই ঝড় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে অতিক্রম করার শঙ্কা রয়েছে।

অপর একটি ঝড় ঢাকা বিভাগের ওপর দিয়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে প্রবেশ করা শুরু করেছে। এই ঝড় বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা জেলা এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলার ওপর দিয়ে অতিক্রম করার শঙ্কা রয়েছে।
 
চার নম্বর ঝড়টি খাগড়াছড়ি জেলায় প্রবেশ করা শুরু করেছে। এর পরে রাঙ্গামাটি ও বান্দরবন জেলার ওপর দিয়ে অতিক্রম করবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/