• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ সিজারিয়ান এর পর মাইশার মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের বিএম কলেজের ম্যানেজমেন্ট ফেস্ট অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দুই কলেজের যৌথ ম্যারাথন টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে: এমপি সরওয়ার উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

মেহরাব হোসেন, ববি প্রতিনিধি / ১০২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি মিয়া বাবুল এবং সাংগঠনিক সম্পাদক মো. মিঠু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মিয়া বাবুল এবং মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

মঙ্গলবার ওই দুই নেতার নেতৃত্বে গত ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবৈধভাবে পাচার করা গলদা চিংড়ি রেনু বোঝাই ট্রাক আটকে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে।

এ ছাড়া একইদিন গলদা চিংড়ি পাচারকারী চক্রের একটি মাইক্রোবাস আটক করে চাঁদা দাবি করা হয়। চাঁদা না পেয়ে মাইক্রোবাস ভাঙচুর ও দুইজনকে মারধরেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশারেফ হোসেন বলেন, চাঁদা দাবির অভিযোগ পাওয়ার পর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি তদন্ত করে ঘটনার সত্যতা পায়। পরে তাদের বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/