• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

ভিজিএফ চাল পাচ্ছে কলাপাড়ার ২৭ হাজার ৮৬৩ পরিবার

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ১১৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ-উল আযহা উপলক্ষে ২৭ হাজার ৮৬৩ দু:স্থ, হত দরিদ্র পরিবার পাচ্ছে মাথা পিছু ১০ কেজি করে ভিজিএফ চাল। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত এ বিশেষ ভিজিএফ চাল বিতরনে কোন ধরনের অনিয়ম বরদাশত করা হবেনা বলে কঠোর হুঁশিয়ারী দিয়েছেন কলাপাড়া ইউএনও কাউছার হামিদ।
 বৃহস্পতিবার সকালে কলাপাড়া পৌরসভা প্রাঙ্গনে দু:স্থ, অসহায় পরিবারের মাঝে মাথা পিছু ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরন কালে তিঁনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বিশেষ এ ভিজিএফ চাল বিতরণের জন্য উপজেলার ১২টি ইউনিয়ন থেকে ২০ হাজার ১৫৩ উপকারভোগী পরিবার নির্বাচন করা হয়েছে। এছাড়া কলাপাড়া পৌরসভার উপকার ভোগী পরিবার সংখ্যা ৪ হাজার ৬২৫ এবং  কুয়াকাটা পৌরসভার উপকার ভোগী পরিবার সংখ্যা ৩ হাজার ৮৫। উপকার ভোগী এসব পরিবারের মাঝে বিতরনের জন্য ইতিমধ্যে ২৭৮. ৬৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম বলেন, ঈদ-উল আযহা উপলক্ষে ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ইউনিয়ন পরিষদের উপবরাদ্দকৃত বিভাজনের ভিত্তিতে প্রাপ্ত তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হচ্ছে। বিতরণের সময় অবশ্যই সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণ সহ ট্যাগ অফিসার উপস্থিত থাকবেন।
এছাড়া গত ২৮-৩০ এপ্রিল প্রাকৃতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ মেট্রিক টন চাল বিতরণ চলমান রয়েছে বলে জানান মোকছেদুল আলম।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ বলেন, ভিজিএফ চাল বিতরনে কোন ধরনের অনিয়ম বরদাশত করা হবেনা। অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/