• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ সিজারিয়ান এর পর মাইশার মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের বিএম কলেজের ম্যানেজমেন্ট ফেস্ট অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দুই কলেজের যৌথ ম্যারাথন টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে: এমপি সরওয়ার উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

আম গাছ থেকে পড়ে আলেকান্দা সরকারি কলেজের সাহেব আলী’র মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৮৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

বরিশালের আলেকান্দা সরকারি কলেজের দারোয়ান সাহেব আলী হাওলাদার আম গাছ থেকে পড়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

জানা গেছে, কলেজ ক্যাম্পাসে আম পাড়তে গাছে উঠেছিলেন সাহেব আলী। এসময় গাছের একটি ডাল ভেঙে গেলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাহেব আলীর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে আলেকান্দা সরকারি কলেজে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন এবং চাকরির সুবাদে কলেজ ক্যাম্পাসেই অবস্থান করতেন।

কলেজের অধ্যক্ষ ড. মো. লিয়াকত হোসেন জানান, সকালে খবর পেয়ে তারা দ্রুত তাকে হাসপাতালে পাঠান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তার নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/