• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

ঝালকাঠি জেলা প্রতিনিধি / ১১০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গেলে গণপিটুনিতে মো. রাজ্জাক বয়াতি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক বয়াতি ওই এলাকার সুলতান বয়াতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর বাশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সি বাড়ির সামনে একটি জমিতে হালচাষ করা ট্রাক্টরের যন্ত্রপাতি খুলে নিরাপদ স্থানে রেখে পাশের বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরির প্রস্তুতি নিচ্ছিলেন রাজ্জাক। এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাঁকে হাতেনাতে আটক করেন। তিনি পেশাদার চোর ছিলেন বলে তাঁদের অভিযোগ।

পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হওয়ার একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ নকিরুল ইসলাম বলেন, রাত ২টার দিকে একজন গ্রামপুলিশ ফোন দিয়ে বিষয়টি আমাকে জানায়। পরবর্তীকালে আমি ওই ব্যক্তিকে থানায় দিতে বলি। কিন্তু সকালে জানতে পারি তিনি মারা গেছেন।’ রাজ্জাক বয়াতি দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত বলেও জানান চেয়ারম্যান।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছের রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/