• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ সিজারিয়ান এর পর মাইশার মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের বিএম কলেজের ম্যানেজমেন্ট ফেস্ট অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দুই কলেজের যৌথ ম্যারাথন টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম, নামল ৯৮ ডলারে অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে: এমপি সরওয়ার উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ

এক শিক্ষার্থী এক গাছ স্লোগানে মুলাদীতে ৫ শতাধিক বৃক্ষরোপণ

মুলাদী উপজেলা প্রতিনিধি / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬

বরিশালের মুলাদীতে ‘এক শিক্ষার্থী এক গাছ’ স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলার নাজিরপুর ইউনাইটেড কলেজ ও এর আশপাশের এলাকায় ৫ শতাধিক ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দেশে বনভূমির পরিমাণ কমে যাওয়ায় পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষ এ কর্মসূচির আয়োজন করে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শেখর চন্দ্র মিস্ত্রী, সহকারী অধ্যাপক মো. আবুল কালাম, লুলু আল মারজান, লাইলুন নাহার, মো. জাহাঙ্গীর হোসেন ও বিএম শহীদুল ইসলাম মাখনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কলেজের অধ্যক্ষ শেখর চন্দ্র মিস্ত্রী বলেন, একটি দেশের মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। অথচ বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ মাত্র ৮ থেকে ৯ শতাংশ। ইটভাটায় কাঠ পোড়ানো ও বাড়িঘর নির্মাণের কারণে নির্বিচারে গাছ কাটায় বনভূমি কমে যাচ্ছে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা এবং কলেজ এলাকায় সবুজ পরিবেশ গড়ে তুলতেই ‘এক শিক্ষার্থী এক গাছ’ কর্মসূচির আওতায় প্রায় ৫ শত শিক্ষক-শিক্ষার্থী একযোগে গাছের চারা রোপণ করেছে। এখন থেকে প্রতিবছর এ কর্মসূচি চলবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/