• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

চৌমাথা লেকে দৃষ্টিনন্দন মিউজিক্যাল ফোয়ারার উদ্বোধন

মাহিমুল হাসান এমদাদ / ১৪৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬

বরিশাল নগরীর সৌন্দর্য বর্ধন ও নাগরিক বিনোদনের পরিধি বাড়াতে চৌমাথা লেকে দৃষ্টিনন্দন মিউজিক্যাল ফোয়ারার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সন্ধ্যায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফোয়ারাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “বরিশালবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নগরী উপহার দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। চৌমাথা লেকের এই মিউজিক্যাল ফোয়ারাটি নগরীর সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে, তেমনি যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে নগরবাসীর জন্য বিনোদনের একটি চমৎকার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।”

তিনি আরও বলেন, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধনমূলক কার্যক্রম চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে আরও আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারীসহ বিসিসির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দর্শনার্থী অনুষ্ঠানে অংশ নেন।

দীর্ঘ প্রতীক্ষিত মিউজিক্যাল ফোয়ারাটি চালুর পর রঙিন আলোর ঝলকানি ও সুরের সঙ্গে জলের মনোমুগ্ধকর ছন্দময় নৃত্য উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় জমে। ফোয়ারাটিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং উপস্থিতদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

নগরবাসীর মতে, চৌমাথা লেকের এই নতুন সংযোজন বরিশাল নগরীর সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করবে এবং এটি ভবিষ্যতে নগরবাসী ও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিতি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/