• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

রাজাপুরে কলমসদৃশ আগ্নেয়াস্ত্র উদ্ধার

ঝালকাঠি জেলা প্রতিনিধি / ৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি পেনগান (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮।

সোমবার (১৮ মে) রাত সোয়া ২টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকায় একটি বসতবাড়ির পেছন থেকে পরিত্যাক্ত অবস্থায় এ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বার্তায় বিষয়টি জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় নৈকাঠি এলাকার নান্নু সিকদারের বসতবাড়ির পেছনের ঢালাই সড়কের পাশে মুরগির খোপের পেছনে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় এই অবৈধ বিদেশি পেনগানটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/