• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

প্রতিমন্ত্রী আকস্মিক পরিদর্শনে বিভিন্ন দপ্তর, ফাঁকা মিলল অনেকের চেয়ার

স্টাফ রিপোর্টার / ১০৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বরিশাল নদীবন্দর, ড্রেজার বেইজসহ বিআইডব্লিউটিএর বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। আজ মঙ্গলবার ১৯ মে সকাল ৯ টায় তিনি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আকস্মিক এ পরিদর্শনে নামেন।

এসময় তিনি বিআইডব্লিউটিএর হিম নীড়, ড্রেজার বেইজ ও নদীবন্দরের কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। মন্ত্রীর পরিদর্শনকালে দপ্তরগুলোর বেশিরভাগ কক্ষে চেয়ার ফাঁকা দেখা যায়।

সে সব চেয়ারের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান সম্পর্কে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের কাছে প্রতিমন্ত্রী জানতে চাইলে, তারা প্রশিক্ষণে যাওয়া, পরিদর্শনে যাওয়াসহ বিভিন্ন ধরনের ‘কারণ’ দেখান। পরে প্রতিমন্ত্রী হাজিরা খাতা দেখেন।
সংশ্লিষ্টরা জানান, পুরো ঘটনা প্রতিমন্ত্রী ও তার সফরসঙ্গীরা নোট করে নেন। এদিকে পরিদর্শন সম্পর্কে নৌ-প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানকে জিজ্ঞাসা করা হলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, আপনারা যা দেখেছেন, আমিও তাই দেখেছি। এ বিষয়ে পরবর্তীতে কথা হবে।
তবে যাদের যথাসময়ে কার্যালয়ের নিজ কক্ষে পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো কিছু বলেননি প্রতিমন্ত্রী।সোমবার (১৮ মে) রাতে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বরিশাল নগরে অবস্থান করেন। মঙ্গলবার সকালে নিজ সংসদীয় এলাকায় যাওয়ার পূর্বে বরিশাল নদীবন্দর, ড্রেজার বেইজসহ বিআইডব্লিউটিএর বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কীর্তনখোলা নদীর ডিজি ঘাট থেকে স্পিডবোটযোগে সফরসঙ্গীদের নিয়ে নিজ সংসদীয় এলাকার (হিজলা-মেহেন্দিগঞ্জ) উদ্দেশ্যে যাত্রা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/