• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

ঝালকাঠিতে ৪ জনকে কুপিয়ে জখম

এস এম রেজাউল করিম, ঝালকাঠি / ১৫৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ঝালকাঠির সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— সুভাষ হাওলাদার, সৌরভ হাওলাদার, সুজন হাওলাদার ও বিউটি রানী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশী কানাই লাল হাওলাদার ও তার পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার সকালে কানাই লাল, তার ছেলে কমল ও কিশোর এবং স্থানীয় মৃণালসহ কয়েকজন সুভাষ হাওলাদারের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

সুভাষ হাওলাদারের মেয়েজামাই অসীম হালদার বলেন, “আমার শ্বশুরের জায়গা জোরপূর্বক দখল করে ভোগ করে আসছিল কানাই লালের পরিবার। এ বিরোধের জেরে তারা ঘরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে চারজনকে কুপিয়ে জখম করে।”

অপরদিকে, পুলিশ হেফাজতে থাকা সাধনা হালদার দাবি করেন, এ ঘটনায় তার স্বামী কানাই লালও আহত হয়েছেন এবং তাকেও বরিশালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত কানাই লালের স্ত্রী সাধনা হালদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/