• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

বুধবার থেকে ৭২ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস

দর্পন ডেস্ক / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬

দেশের তিন বিভাগে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে কোথাও কোথাও জলাবদ্ধতার আশঙ্কাও করা হচ্ছে। আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সই করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি হয়ে তা অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এ তিন বিভাগে বুধবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি অথবা তারও বেশি বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/