ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল সোমবার (১১ মে) থেকে দেশব্যাপী এ কার্যক্রম চালু হবে, চলবে ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত)। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রাজধানীর আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১-২১ মে পর্যন্ত ১০ দিন (শুক্রবার ব্যতীত) দৈনিক ট্রাক প্রতি ৪শ জন সাধারণ জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রতিটি ট্রাকে দৈনিক ৪০০ জন ভোক্তার কাছে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রায় ২৮ লাখ ৮০ হাজার ভোক্তার কাছে মোট ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা নির্ধারিত ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।
টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারের নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে।
পাশাপাশি ঈদুল আযহা উপলক্ষে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ৬টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।
ভোক্তা প্রতি সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, ১ কেজি চিনি ৮০ টাকা এবং ২ কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।
https://slotbet.online/