• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম

ঈদুল আজহায় ৭ দিন ছুটি

দর্পন ডেস্ক / ৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহায় ২৫-৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদের ছুটি শুরুর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে। বুধবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। ২৮ মে ঈদুল আজহা ধরে ছুটি নির্ধারণ করেছে সরকার। ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯-৩১ মে তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ছুটি আরো একদিন বাড়ানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করে জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নত করা, নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করা।

এছাড়া পাবলিক টয়লেট ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও স্থায়িত্বের জন্য কার্যকর ব্যবস্থাপনা মডেল এবং অর্থায়ন নিশ্চিত করা, নীতিমালার বাস্তবায়ন পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং প্রয়োজন অনুযায়ী এটিকে যুগোপযোগী করার জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলাও এর উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/