• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

আমির হোসেন আমুর পোড়া বাড়িতে আবার ভাঙচুর

ঝালকাঠি প্রতিনিধি / ৩২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কারাবন্দি আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের পোড়া বাসভবনে আবার হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল লোক। বুধবার দুপুরে শহরের রোনালসে সড়কের এ বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে।

বাসভনটির প্রধান ফটক টিনের বেড়া দিয়ে আটকে দেওয়া খবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ভাঙচুর চালিয়েছেন বলে জানান সংগঠনটির ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওইদিন বিকালে রোনালসে সড়কে আমির হোসেন আমুর বাসভবনে ভাঙচুর চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে বাসাটি পুড়িয়ে দেওয়া হয়।

রাতে ভবনে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ টাকা ও ডলার উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার পর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। প্রধান ফটকটিও খোলা ছিল। স্থানীয় বাসিন্দারা ভাঙা ভবনের মধ্যে ময়লা আবর্জনা ফেলতেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, সোমবার রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ভবনটি সুরক্ষার জন্য প্রধান ফটকে টিনের বেড়া দিয়ে আটকে দেয়। এতে ক্ষুব্ধ হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিন দুপুরে ভবনটির প্রধান ফটকের টিনের বেড়া খুলে আবার ভাঙচুর চালানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা লিখন বলেন, “ফ্যাসিস্ট আমলে আমির হোসেন আমু আওয়ামী লীগের একজন নীতিনির্ধারক ছিলেন। তাই তার বাসবভনটি পুড়িয়ে ময়লার ভাগাড় বানানো হয়েছে।

“ভবনটি ভাঙাচোরা দেখে সকলের মনে থাকবে, ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিবাদী হয়ে না যায়, তাহলে তাদের পরিণামও এমন হবে। এই ভবন যারা সংরক্ষণের উদ্যোগ নেবে, তাদের প্রতিহত করা হবে।”

ঝালকাঠি জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন ফৈরদৌস ইফতি বলেন, বাড়িটি ফ্যাসিস্টদের চিহ্ন হিসেবে থাকবে। এখানে কোনো প্রকার সংস্কার করতে দেওয়া হবে না। যারা করতে আসবেন, তাদের জবাব দেওয়া হবে। এখানে বসেই ছাত্র-জনতার ওপর হামলা করা হয়েছিল।

এ বিষয়ে জানতে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবরকে মোবাইল করা হলে তিনি খোঁজ নেওয়ার কথা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/