• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

বিএম কলেজে সেশন চার্জে অকার্যকর খাতে ফি আদায়, প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ২১৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজে সেশন চার্জের নামে অকার্যকর নানা খাতে ফি আদা‌য়ের প্রতিবাদে মঙ্গলবার বেলা ১২ টায় বিক্ষোভ-মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ১০ দফা দাবি ঘোষণা করেন। দাবি পূরণ না হ‌লে ক‌ঠোর আন্দোল‌নের হুঁশিয়ারি দেন তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।

দাবিগুলো হচ্ছে, সেশন ফির আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, এক বছরের কর্মপরিকল্পনা ঘোষণা ও বাজেট প্রকাশ, ক‌লে‌জের বিভিন্ন কমিটিতে থাকা শিক্ষকদের নাম প্রকাশ করা, কেন্দ্রীয় লাইব্রেরি সংস্কার, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, ক্যাফেটেরিয়া চালু করা, অডিটরিয়াম উন্মুক্ত করে দেওয়া, আন্তবিভাগ ও বহির্বিভাগে খেলাধুলা নিশ্চিত করা এবং ম্যাগাজিন প্রকাশ করা।

আন্দোলনকারী তৃতীয় বর্ষের ছাত্র আবির সিকদার জানান, কর্তৃপক্ষ‌কে সেশন চা‌র্জের সব খা‌তে স্বচ্ছতা নি‌শ্চিত কর‌তে হ‌বে। নতুবা তাঁরা ক‌ঠোর কর্মসূচি দেবেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা পরে কলেজ প্রাঙ্গণ থেকে সামনের সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন।
এ ব‌্যাপা‌রে বিএম ক‌লে‌জের  অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম ব‌লেন, গত তিন দিন ধ‌রে ক‌লে‌জের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা পৃথকভা‌বে দাবি জা‌নি‌য়ে‌ছেন। আজও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা স্মারক‌লি‌পি দেন।

পরে অধ‌্যক্ষ স্মারক‌লি‌পির প্রতি‌টি বিষয় ধ‌রে ব‌্যাখ‌্যা দিয়েছেন। যেগু‌লো বাস্তবায়ন হয়‌নি, সেগু‌লো দ্রুত বাস্তবায়ন করা হ‌বে ব‌লে আশ্বাস দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা আশ্বস্ত হ‌য়ে ফি‌রে গে‌ছেন। বর্তমা‌নে ক‌্যাম্পাস শান্ত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/