• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম

বৃষ্টি নিয়ে কৃষকদের জন্য সুখবর

দর্পন ডেস্ক / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬

ঝড় ও ভারি বৃষ্টির কারণে গত কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি হাওড়ে অতিরিক্ত পানির প্রবেশ ও নদনদীর পানি বৃদ্ধির কারণে অনেক এলাকায় তলিয়ে গেছে ধান। এ অবস্থা চলতে থাকলে কৃষির আরও ক্ষতির শঙ্কার মধ্যেই নতুন তথ্য পাওয়া গেছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের তথ্যমতে বৃষ্টি কমে আগামী প্রায় ১০ দিনের বেশি রোদের দেখা মিলবে। সোমবার (৪ মে) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, মে মাসের ৭ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত পুরো রৌদ্রজ্জ্বল আবহাওয়ার থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ওই ১০ দিন কৃষকরা ধান কাটা ও মাড়াই করার পরিকল্পনা করে রাখতে পারেন। দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী দল-বিডব্লিউওটি’র পক্ষ থেকেও একই ধরনের বার্তা দেয়া হয়েছে।
এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর হচ্ছে দেশজুড়ে ধান কাটা, মাড়াই ও শুকানোর জন্য কিছুদিন অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। আমরা আরো কিছুটা গভীরভাবে পর্যবেক্ষণ করে শিগগিরই বিস্তারিত জানাবো।
 
এদিকে আজ দেশের বিভিন্নস্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির তথ্য জানা গেছে। তবে অতিভারি বৃষ্টির পরিমাণ কমে এসেছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার তথ্য মিলেছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/