সেশন ফি জমার সময়সীমা বৃদ্ধি, সেবাবিহীন খাতে আদায়কৃত অর্থ ফেরতসহ চার দফা দাবিতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা ৩ মে রবিবার বেলা ১১ টায় বিক্ষোভ সমাবেশ করেছে। সরকারি বিএম কলেজের ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই বিক্ষোভ করেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সেবা বিহীন বিভিন্নখাতে অর্থ আদায় করা হচ্ছে। আমাদের মোট সেশন ফি ধরা হয়েছে ২ হাজার ৬২০ টাকা। এরমধ্যে ৭৮০ টাকার সঠিক হিসেব পাওয়া যাচ্ছেনা। ৭৮০ টাকা ব্যয়ের জন্য যেসব হিসেব দেখানো হয়েছে শিক্ষার্থীরা সেসব সুযোগ কয়েক বছরে ভোগ করেনি। তাই আমরা টাকার যথাযথ হিসেব চাই। এর জন্য ৪ দফা দাবি জানাচ্ছি।
বিএম কলেজ শিক্ষার্থী মাহিমুল হাসান এমদাদ বলেন, আমরা ৪ দফা দাবিতে আন্দোলনে নেমেছি। আশাকরি কলেজ কতৃপক্ষ আমাদের দাবী মেনে নেবেন।
বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, সেশন ফি বছরে একবার নেয়া হয়। এটা বেশি নেবার কোন সুযোগ নেই, কারন কোনখাতে কতো টাকা নেয়া হবে সেটা নির্ধারন করে দেয়া হয় শিক্ষা মন্ত্রনালয় থেকে। বিষয়টি যাতে তারা বুঝতে পারে সেই জন্য শিক্ষার্থীদের সাথে আমি বসে আলোচনা করবো।
এ রকম আরো সংবাদ...