শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, নতুন সরকার লেখাপড়া ও খেলাধুলাকে আনন্দময় করে গড়ে তুলছে। যাতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আনন্দের সঙ্গে করতে পারে- আমরা সে ব্যবস্থাই করছি। এ সরকার শিক্ষা খাতে বাজেট বাড়িয়েছে।
আজ শুক্রবার বিকালে কচুয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষাও আমরা সুন্দরভাবে নেয়ার ব্যবস্থা করছি। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখা করার জন্য অনুরোধ করেন।
তিনি আরো বলেন, কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
https://slotbet.online/