• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার বরাতে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে আলোচনার জন্য প্রস্তাবের খসড়া পাঠিয়েছে ইরান।

এর আগে ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও যুক্তরাষ্ট্র। এরপর ১১ এপ্রিল ইসলামাবাদে আলোচনায় বসে যুদ্ধরত দুই দেশ। তবে সে আলোচনা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। পরে পাকিস্তানের মধ্যস্থতায় আবারো আলোচনার উদ্যোগ নেয়া হলেও তা এখনো হয়ে ওঠেনি। এদিকে ইরানের বন্দরের ওপর নৌ-অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/