বরিশালের সরকারি বিএম কলেজ শাখার উদ্যোগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ক্যাম্পাস সম্মেলন ও সিরাত ফেস্টিভাল ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমরান হোসাইন নূর। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শভিত্তিক জীবন গঠনের আহ্বান জানান এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিদ্যমান অস্থিরতা নিরসনে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্য শেষে কুইজ প্রতিযোগিতার শীর্ষ তিন বিজয়ীকে যথাক্রমে ল্যাপটপ, স্মার্টফোন ও ওভেনসহ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া কৃতকার্য ৯৭ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সংগঠনের কলম ও ইসলামিক বইসহ বিভিন্ন প্রকাশনা উপহার হিসেবে দেওয়া হয়।
সিরাত ফেস্টিভালের অংশ হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক প্রবন্ধ, কবিতা ও চিঠি প্রতিযোগিতায় বিজয়ী ৯ জনকে সম্মাননা ক্রেস্ট ও সংগঠনের প্রকাশনা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান নাইম এবং সঞ্চালনা করেন মুহাম্মাদ ইমাম হাসান। এতে বিভিন্ন শাখা ও সংগঠন, যেমন ইসলামী ছাত্র শিবির ও ছাত্র অধিকার পরিষদ-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য শেষে ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ ইমাম হাসান, সহ-সভাপতি আবু বকর বিন আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহা. বাইজিদ।
https://slotbet.online/