• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

বিএম কলেজ ছাত্রী আনিতা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১২৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বরিশালের সরকারি বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কবির আনিতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২টায় কলেজের মসজিদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ক্যাম্পাস সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত আনিতার বাবা মহসিন কবির শাহীন। তিনি তার মেয়ের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিশেষ করে অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এসময় আনিতার সহপাঠীরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যার সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তারা বিলম্ব না করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বরিশাল নগরীর মুনশি গ্যারেজ এলাকায় অভিযুক্তের বাসা থেকে সানজিদা কবির আনিতার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/