• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

ছাত্র সংগঠন গুলোকে সহনশীল হওয়ার আহ্বান ইসলামী ছাত্র আন্দোলনের

ববি প্রতিনিধি / ৮১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ রাজনীতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির নেতারা সহিংস রাজনীতি পরিহার করে ছাত্রদল ও ছাত্রশিবিরকে সহনশীল অবস্থান গ্রহণের মাধ্যমে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতকরণ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানায় সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধনে কেন্দ্রীয় শূরা সদস্য হাসিব আল হাসান বলেন, দেশের বিভিন্ন ক্যাম্পাসে সক্রিয় দুই বড় ছাত্রসংগঠনের মধ্যে চলমান সহিংসতার কারণে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক জায়গা হওয়া উচিত, যেখানে তারা নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে। আধিপত্য বিস্তারের নামে সহিংসতা পরিহার করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে, সহিংসতা পরিহার করে অন্যদেরও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা উচিত।
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, দেশের যেকোনো সংকটময় সময়ে ইসলামী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের পাশে থেকেছে। তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে এবং একে অপরের বিরুদ্ধে দোষারোপ ও আক্রমণের প্রবণতা বাড়ছে। গোপনে বা প্রকাশ্যে যারা সহিংস কর্মকাণ্ডে জড়িত, তাদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করতে হবে। শিক্ষাঙ্গণে সন্ত্রাস দমন করে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।
মাসুম বিল্লাহ আরও বলেন, সাংবাদিকদের নৈতিক দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করতে হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব যেন সংবাদ পরিবেশনে প্রভাব না ফেলে। বর্তমানে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিকদের প্রতি এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে, যা দূর করা গণমাধ্যমকর্মীদেরই দায়িত্ব।
শাখা সভাপতি আবু সালেহ মোহাম্মদ হাসিবুল্লাহ বলেন, জুলাইয়ের অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক ছিল। তবে সম্প্রতি চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষকে কেন্দ্র করে সারা দেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
তিনি এসব ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ছাত্রদল ও ছাত্রশিবির উভয় সংগঠনকেই সহনশীল হওয়ার আহ্বান জানাই। শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে হওয়াই উচিত সবার লক্ষ্য।
এ সময় বক্তারা জাতীয় রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতিকে ঘিরে সৃষ্ট সংকট নিয়েও আলোচনা করেন এবং এ সংকট থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/