• সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

বেলস পার্ককে অবৈধ দখলমুক্ত রাখতে গেট স্থাপন

স্টাফ রিপোর্টার / ২৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বরিশাল নগরীর বেলস পার্ককে অবৈধ দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানে বিসিসির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। গত ২৫ এপ্রিল শনিবার বেলস পার্ক সংলগ্ন সড়কে গেট স্থাপন করা হয়েছে।

বরিশাল নগরীর যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

এ লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা বেলস পার্ক সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও অননুমোদিত যান চলাচল নিয়ন্ত্রণে গেট স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই গেটের মাধ্যমে নির্দিষ্ট সময় ও নিয়ম অনুযায়ী যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। যাতে সড়কে শৃঙ্খলা ফিরে আসে।

বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বরিশাল নগরীর ফুটপাত পথচারীদের জন্য, এটি দখল করে ব্যবসা বা অন্য কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। নগরবাসীর স্বস্তি ফেরাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/