• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

খুব শিগগিরই হাম নিয়ন্ত্রণে আসবে

স্টাফ রিপোর্টার / ৮০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বরিশাল জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মাঠ পর্যায়ে মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম। রোববার ২৬ এপ্রিল সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান তিনি।

এ সময় খোরশেদ আলম হাসপাতালের পরিচালকসহ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

পরিদর্শনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, হঠাৎ করে হামের প্রদুর্ভাব দেখা যাচ্ছে। সারা দেশেই হামের ক্যাস্পেইন হচ্ছে। ধীরে ধীরে পরিবেশ উন্নত হচ্ছে। খুব শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমরা আশা করছি।
 তিনি আরও বলেন, আইসিইউ নিয়ে যে সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধান হবে। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। যে সমস্যাগুলো রয়েছে তা দ্রুতই সমাধান হবে।এ সময় বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর-ই এলাহী, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়াল জেনারেল ডা. মশিউল মুনীরসহ অনান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।পরে অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম বরিশাল জেনারেল হাসপাতাল ও বরিশালের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/