• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম

হাম ও হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দর্পন ডেস্ক / ৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪৩ জন শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনক হাম রোগীর মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, রাজশাহী বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ১ জন রয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৪৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২১৬ শিশুর।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৪২১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৯ জন, যার মধ্যে সর্বোচ্চ ৪০৪ জন ঢাকা বিভাগের। এ সময়ে চিকিৎসা শেষে ৮৭৪ জন শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে; এর মধ্যে ৪১২ জনই ঢাকা বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরো দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ৩২ হাজার ২৮জন শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ শিশু। তাদের মধ্যে ৪ হাজার ৬০৩ শিশুর হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৫৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/