ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদ হলরুমে ২৬ এপ্রিল বরিবার সকাল ১০ টায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা তথ্য অফিসার লেলিন বালা সভায় প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় তথ্য অফিসার বলেন, হাম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ০৬ মাস থেকে ৫৯মাস বয়সের প্রতিটি শিশুকে হামের টিকা নিশ্চিত করতে হবে। এসময় তিনি কোন প্রকার গুজবে কান না দিয়ে দেশব্যাপী ২০ এপ্রিল থেকে শুরু হওয়া টিকাদান ক্যাম্পেইনে প্রতিটি শিশুকে টিকা দিতে অভিভাবকদের আহবান জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন, জন্মনিবন্ধন, শিশুর পরিচর্যা, পরিবেশ সুরক্ষা, মাদকের কুফল, ইভটিজিং প্রতিরোধ, মোবাইলের অপব্যবহার ও গ্রাম আদালতের কার্যক্রমসহ নানান বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশদ আলোচনা করেন।
সভায় বাসন্ডা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়্যারম্যান মোঃ শামীম আজাদের সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আউয়াল, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী গোলাম রব্বানী, ইউপি সদস্য শাহীন হাওলাদার ও শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
কমিউনিটি সভা শেষে হাম-রুবেলা ও গ্রাম আদালতের কার্যক্রমের উপর নির্মিত সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শনী করা হয় এবং প্রদর্শিত ডকুমেন্টারির উপরে কুইজ প্রতিযোগিতার মাধ্যেমে ১০ জন অশংগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। ঝালকাঠি জেলা তথ্য অফিসার প্রেরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
https://slotbet.online/