বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আগুন লেগে আশ্রয়ণ প্রকল্পের মালামালসহ সেমি-পাকা ১০টি ঘর পুড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার চন্দ্র শেখর গাইন।
ফায়ার সার্ভিস জানায়, সারিবদ্ধভাবে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রামমোহনের ঘরে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে রামমোহন, সুধীর দাস, অশোক দাস, সাধন, গোলাপ, কালাম মোল্লা, হোসেনসহ ১০ জনের ঘর পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা চন্দ্র শেখর বলেন, ওই আশ্রয়ণ প্রকল্পে মোট ৭০টি ঘর রয়েছে। অন্য ঘরগুলো অক্ষত রয়েছে।
আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।
https://slotbet.online/