• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৭৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

বরিশাল নগরীর খালগুলো পরিষ্কার ও পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকার একটি খাল থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন।

বরিশালকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশন মে ও জুন মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ হিসেবে ঘোষণা করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে খাল পরিষ্কার এবং বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা, সাবেক কাউন্সিলর এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। খাল পরিষ্কারের কাজে ইতোমধ্যে বিসিসির ৭০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত রয়েছেন।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এই কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে বরিশাল নগরীর সব খালই পরিষ্কার ও দখলমুক্ত করা হবে। পাশাপাশি নগরজুড়ে সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণ কার্যক্রমও জোরদার করা হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন জলাবদ্ধতা কমবে, অন্যদিকে নগরবাসীর জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন বিসিসির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/