• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

অবশেষে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পাচ্ছে অগ্নিনির্বাপণ যন্ত্র

স্টাফ রিপোর্টার / ১৩১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ৬২ বছর পর প্রথমবারের মতো অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত ও সেবা নির্বিঘ্ন করতে এ খাতে ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আগুনসহ যেকোনো দুর্ঘটনা এড়াতে হাসপাতাল কর্মীদের দেওয়া হবে প্রশিক্ষণও।
গত দু বছরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে অন্তত ৯ বার। এর মধ্যে ৬টি ছিল ভয়াবহ। বার বার আগুনের ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন।
১৯৬৪ সালে এ হাসপাতালটি নির্মাণ করা হলেও, ছিল না অগ্নিনিরাপত্তার কোনো ব্যবস্থা। পুরোনো ভবন ও অপর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থার দুর্বলতার নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনেরা।
৩৬টি ওয়ার্ডের ৫২টি ইউনিটে প্রতিদিন ১ হাজার রোগীকে সেবা দেওয়ার কথা থাকলেও রোগী ও স্বজন মিলে থাকে কমপক্ষে ৩ হাজার। এছাড়া প্রতিদিন অন্তত ৫ হাজার রোগী বর্হিবিভাগে চিকিৎসা নেয়। সম্প্রতি আগুনের পর, প্রথমবার এ খাতে ১০ লাখ টাকা অর্থ বরাদ্দ পাওয়ার পর শুরু হয়েছে অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপনের কাজ।
বরিশাল শেবাচিম হাসপাতাল সহকারী পরিচালক ডা. এ কে এম নাজমুল হাসান বলেন, ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টের সাথে আমাদের একটি মিটিং হয়েছে। ওনারা আমাদের পর্যায়ক্রমে ট্রেনিং দেবেন। টেনিংয়ের পরে আমাদের একটা মহড়া হবে। মহড়ার পর আমরা এগুলো যথাযথ ব্যবহার করতে পারব।
শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল ডা. এ কে এম মশিউল মুনির বলেন, অগ্নিনির্বাপণ প্রস্তুতি নিয়ে হাসপাতালের বড় একটা সমস্যা হচ্ছে ফোম। এটি খুবই দাহ্য পদার্থ, পেট্রোল, ডিজেলের চাইতেও বেশি। আমরা ফায়ার সার্ভিসের সাথে আলোচনা করেছি। কোথায় কোথায় এই অগ্নিনির্বাপণ যন্ত্রগুলো স্থাপন করা যায়।
বরিশাল অঞ্চলে স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে পরিচিত শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিনিরাপত্তা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপের দাবি রোগী ও স্বজনদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/