• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বরিশালে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

গৌরনদী প্রতিনিধি / ৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

বরিশালের গৌরনদী উপজেলায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন; যিনি চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিলেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার বাটাজোর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মো. ফারুক। নিহত জাহানারা বেগম (৬৫) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামে প্রয়াত রব হাওলাদারের স্ত্রী।

জাহানারার দেবর কামাল হাওলাদার বলেন, “চিকিৎসার জন্য ভাবিকে নিয়ে ইজিবাইকে করে বাটাজোর এলাকার সুইস হাসপাতালে যাচ্ছিলাম, সঙ্গে আমার স্ত্রীও ছিল। পথে ভাবির গলার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়।

এতে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎক মৃত ঘোষণা করেন। ওসি ফারুক বলেন, পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/