বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ হাসপাতালে যান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মাওলানা ওবায়দুর রহমান মাহবুবের সার্বিক চিকিৎসার খোঁজ নেন।
সাক্ষাৎকালে আবু নাসের রহমাতুল্লাহ অসুস্থ এই আলেমের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি দেশবাসীর কাছে মাওলানার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, আলহাজ্ব হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বরিশাল অঞ্চলে একজন সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
https://slotbet.online/