শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের পরীক্ষায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যা প্রায় সমান। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ ও ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে, ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন।
শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা, চলবে ২০ মে পর্যন্ত। এবারের পরীক্ষায় সারা দেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
এসএসসির প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ৭-১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের পরীক্ষায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যা প্রায় সমান। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ ও ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে, ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন।
এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লায় ১ লাখ ৪৬ হাজার ৮১৭, যশোরে ১ লাখ ৩৫ হাজার ৮৯, চট্টগ্রামে ১ লাখ ৩০ হাজার ৬৬৮, বরিশালে ৮১ হাজার ৮৩১, সিলেটে ৮৯ হাজার ৪২১, দিনাজপুরে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ ও ময়মনসিংহে ১ লাখ ৮ হাজার ৩৫৯ শিক্ষার্থী পরীক্ষায় বসছে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন ও ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৪ হাজার ২৮৬ শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন ছাত্রী ও ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন ছাত্র। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ শিক্ষার্থী পরীক্ষায় বসবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন ও ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।
সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্র পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। সবচেয়ে বেশি কেন্দ্র ঢাকা বোর্ডে, ৫১০টি এবং সবচেয়ে কম কেন্দ্র ময়মনসিংহে, ১৮৮টি। অন্যদিকে মাদরাসা বোর্ডের আওতায় ৭৪২টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
https://slotbet.online/