• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

তথ্যমন্ত্রীর বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্স প্রকল্প পরিদর্শন

স্টাফ রিপোর্টার / ৬৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ ২০ এপ্রিল সোমবার বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনে মন্ত্রী কমপ্লেক্স ভবনের জন্য নির্ধারিত ও অধিগ্রহণকৃত জায়গা ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

মন্ত্রীর পরিদর্শনকালে বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার আফরোজা নাইচ রিমা, বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক (চলতি দায়িত্ব) এবং পটুয়াখালী জেলা তথ্য অফিসের উপ-পরিচালক অনিমেষ কান্তি হাওলাদার, বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীর, ঝালকাঠি জেলা তথ্য অফিসার (চলতি দায়িত্ব) লেলিন বালা ও বরিশাল জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তথ্য শক্তির অবাধ প্রবাহ ও নিরাপদ সংরক্ষণের লক্ষ্যে দেশের ২৬টি জেলায় নির্মিত হচ্ছে আধুনিক তথ্য কমপ্লেক্স। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়) (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব তথ্য কমপ্লেক্স নির্মিত হচ্ছে।

২০২১ সালের জানুয়ারি মাসে প্রকল্পটি শুরু হয়েছে। প্রকল্পের আওতায় ঢাকা ব্যতীত অন্য সাতটি বিভাগীয় শহরে সাততলা এবং ১৯টি জেলায় পাঁচতলা ভবন নির্মিত হবে। তথ্য কমপ্লেক্সে থাকবে ডিজিটাল মাল্টিপারপাস সিনেমা হল, ইন্টারনেট, সাইবার ক্যাফে, ডিজিটাল আর্কাইভ, আইসিটি ল্যাবসহ অন্যান্য আধুনিক সুবিধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/