এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে বরিশাল মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল মহানগর শাখা।
সংগঠনটির মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম সিরাজ পরীক্ষার্থীদের বাসায় গিয়ে তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী পৌঁছে দেন।
এ সময় তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের দিকে মনোযোগ দিলেই হবে না; বরং নৈতিকতা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের দিকেও গুরুত্ব দিতে হবে। তিনি শিক্ষার্থীদের মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপ্রয়োজনীয় ব্যবহার থেকে দূরে থাকার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, পরীক্ষা কেবল মেধা যাচাইয়ের বিষয় নয়, বরং এটি ধৈর্য, আত্মবিশ্বাস ও প্রস্তুতিরও একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই ভয় বা দুশ্চিন্তা না করে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
স্থানীয় অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং তাদের মানসিকভাবে প্রস্তুত হতে সহায়তা করে।
https://slotbet.online/