• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সরকার প্রান্তিক পর্যায়ে ক্রীড়ার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বর্তমান সরকার প্রান্তিক পর্যায়ে ক্রীড়ার উন্নয়নে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একজন খেলোয়াড় যেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারে সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। খেলোয়াড়দের প্রতিভাকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি একটি সুস্থ্য ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের প্রধান উদ্দেশ্য।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী সোমবার বিকেল ৪ টায় কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ‘২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, একটি দেশ বা জাতি কখনোই সুস্থভাবে বিকশিত হতে পারে না যদি সেখানে খেলাধুলা ও বিনোদনের জন্য উন্মুক্ত ও ইতিবাচক পরিবেশ না থাকে। কিশোর ও তরুণদের জন্য সুষ্ঠু বিনোদনের সুযোগ না থাকলে তাদের মেধার বিকাশও বাধাগ্রস্ত হয়। বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্বমঞ্চে যে সাফল্য অর্জন করেছে তা সম্ভব হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে।
মন্ত্রী আরও বলেন, স্বপ্ন দেখার সাহস যাদের আছে, তারাই সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারে। ক্রীড়া জগতে এমন স্বপ্নবাজ নতুন প্রতিভা খুঁজে বের করতে আগামী ২ মে সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগের শুভ উদ্বোধন করবেন। শিশুরা যেন স্কুলের ক্লান্তি ভুলে খেলাধুলার মাধ্যমে নিজেকে সতেজ করতে পারে সেজন্য সব খেলার মাঠ উন্মুক্ত রাখা জরুরি।
খেলাধুলার প্রতি শিশু, তরুণ ও যুবকদের সম্পৃক্ত রাখতে পারলে তাদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটবে এবং তারা মাদকের মতো সামাজিক অবক্ষয় থেকেও দূরে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়া অনুরাগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/