• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ ‎লোডশেডিং বন্ধের দাবিতে বরিশালে বাসদের বিক্ষোভ ‎নিরাপদ সড়কের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলার সংঘর্ষে ববি শিক্ষার্থী ইয়াসিনসহ নিহত ৩, জাতীয় ছাত্রশক্তির শোক দপদপিয়া সেতুতে বাস-থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ, ববি শিক্ষার্থী সহ নিহত ২

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার: মাফরুজা সুলতানা

এইচ আর সুমন, ভোলা / ৯০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মাফরুজা সুলতানা।

সোমবার ২০ এপ্রিল দুপুরে ভোলার দৌলতখান উপজেলা কৃষি অফিস আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্ধোধন কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এদেশে ৭০ ভাগ মানুষ কৃষি নির্ভর। কৃষি ক্ষেত্র উন্নত হলে এদেশের অর্থনৈতিক অবস্থান সুদৃঢ় হবে।

মাফরুজা সুলতানা বলেন, সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিনামূল্যে সার ও বীজ প্রদান করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয় ব্যক্ত করেছেন তার জন্য আমাদের সকলকে ঐক্যমতভাবে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খাইরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা, উপজেলা বিএনপির সভাপতি মনান্ন মিয়া, যুবদল নেতা জহিরুল ইসলাম জহির , ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাগরসহ স্থানীয় বিএনপিনেতৃবৃন্দ ও কৃষকরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/