• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

মেহেন্দিগঞ্জে কাঠ মহলের ইজারা না দেওয়ায় গাছসহ দুটি গাড়ি আটক

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি / ৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর বন্দরে কাঠ মহলের ইজারা টাকা পরিশোধ না করার অভিযোগে গাছ বোঝাই দুটি নসিমন আটক করেছে প্রশাসন। আজ সকালে পাতারহাট বন্দর থেকে গাড়ি দুটি আটক করে থানা হেফাজতে রাখা হয়। ​জানা গেছে, ১৪৩২ বাংলা সনের জন্য পাতারহাট বাজার কাঠ মহলের ইজারা নেন মোহাম্মাদ হোসেন গাজী। তাঁর দাবি, বন্দরে ৬৪টি কাঠের দোকান থাকলেও ব্যবসায়ীরা গত এক বছর ধরে দোকান প্রতি নির্ধারিত ১০০ টাকা হারে ইজারা দিচ্ছেন না। পাওনা আদায়ের লক্ষে তিনি মেহেন্দিগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।​অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে আজ সকালে গাছসহ দুটি গাড়ি আটক করা হয়। ইজারাদার হোসেন গাজী জানান, নিয়ম মেনে ইজারা নিলেও ব্যবসায়ীরা ৩০শে চৈত্র পর্যন্ত কোনো টাকা পরিশোধ করেননি। তবে অভিযোগ অস্বীকার করে কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিন সিকদার বলেন, ইজারাদার পাওনা টাকার জন্য তাঁদের কাছে আসেননি।
​মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, আটককৃত গাড়ি ও গাছ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় সমাধানের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/