• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে দুর্ঘটনা, শিক্ষার্থীদের বিক্ষোভ বাস ভাংচুর

স্টাফ রিপোর্টার / ৬০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ঢাকা বরিশাল কুয়াকাটা রুটের একটি যাত্রীবাহী বাসের বেপরোয়া ওভারটেকিংকে কেন্দ্র করে বরিশালে সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। পরবর্তীতে উত্তেজিত শিক্ষার্থীদের বিক্ষোভে বাসে ভাঙচুর ও চালককে মারধরের ঘটনাও ঘটেছে।
শনিবার (১৮ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে দপদপিয়া ব্রিজ এলাকায়, ঢাকা–কুয়াকাটা মহাসড়ক-এ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পটুয়াখালীগামী ‘গ্রিনভিউ’ পরিবহনের একটি বাস উচ্চগতিতে বিপজ্জনকভাবে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হয়। এ সময় রাস্তার পাশে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)-এর দুই শিক্ষার্থী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
রক্ষা পাওয়া শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের নিলয় এবং আইন বিভাগের ১২তম ব্যাচের সামিউল।
ঘটনার পরপরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটিকে থামিয়ে চালকের ওপর হামলা চালায় এবং বাসের জানালার কাচ ভাঙচুর করে। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ভাঙচুরে অংশ নিতে গিয়ে ববির আরও দুই শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ওই মহাসড়কে দীর্ঘদিন ধরেই বাসগুলোর বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের অভিযোগ রয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈফিক আলম বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন বাস মালিক সমিতি ও ববি কতৃপক্ষ আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/