• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

ফলপ্রসূ কোনো ‘কাঠামো’ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো বৈঠক নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ৯১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে একটি অভিন্ন ‘ফ্রেমওয়ার্ক’ বা রূপরেখা নিয়ে ঐক্যমত্য না হওয়া পর্যন্ত আলোচনার কোনো নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব নয়।

তুরস্কের আন্তালিয়া ডিপ্লোম্যাটিক ফোরামের পার্শ্ববৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাতিবজাদেহ বলেন, ইরান আন্তর্জাতিক আইনের অধীনে তার প্রাপ্য অধিকার রক্ষায় আপসহীন। ইরান আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে কোনো ব্যতিক্রমী শর্ত মেনে নেবে না এবং নিজের অধিকারও বিসর্জন দেবে না।

আলোচনার টেবিলে বসার আগে একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক ভিত্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। উপনিবেশবাদের যুগ শেষ হয়ে গেছে উল্লেখ করে খাতিবজাদেহ বলেন, ওয়াশিংটন অন্য কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর তাদের আদেশ চাপিয়ে দিতে পারে না।

এছাড়া দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের একটি উচ্চপদস্থ সূত্র জানায়, প্রথম দফার বার্তা আদান-প্রদানকালে যুক্তরাষ্ট্র এমন কিছু দাবি সামনে এনেছে যা ইরানের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। আলোচনার প্রক্রিয়া এগিয়ে নিতে হলে ওয়াশিংটনকে অবশ্যই এসব অযৌক্তিক দাবি থেকে সরে আসতে হবে।

জানা গেছে, আলোচনার বিষয়ে নিজেদের এ অসম্মতি ও শর্তের কথা পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান এ বার্তায় স্পষ্ট করেছে যে, ফলপ্রসূ কোনো কাঠামো ছাড়া তেহরান দ্বিতীয় দফার টেবিলে বসতে আগ্রহী নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/