• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক

ঝালকাঠিতে হ্যাডস এর মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধি / ১০৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

‎ঝালকাঠিতে হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটি (হ্যাডস)-এর উদ্যোগে গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আককাস সিকদার। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল মন্নান তাওহীদ। আরও উপস্থিত ছিলেন হ্যাডস এর উপদেষ্টা মাওলানা মো: আলমগীর হোসেন।ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রশিদ ও চিত্ত রঞ্জন দত্ত, প্রেসক্লাব সাধারন সম্পাদক মাহমুদুর রহমান পারভেজসহ আরও অনেক গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা।
‎
‎সভায় বক্তারা বলেন, সমাজ উন্নয়নে গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মানবিক সহায়তা, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমে সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে বলেও তারা উল্লেখ করেন।
‎
‎এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবীরা তাদের মতামত তুলে ধরেন এবং স্থানীয় উন্নয়ন, সামাজিক সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা করেন। সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/