• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

বিএম কলেজে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ১০৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা এবং ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দুপুরে কলেজের জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মসজিদ গেটের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, হেযবুত তাওহীদের ব্যানারে কিছু ব্যক্তি শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এসব ঘটনার প্রতিবাদে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় বক্তব্য দেন শিক্ষার্থী আরিফুল ইসলাম, কে এম মাইনুল ইসলাম, মো. রিয়াজুল ইসলাম, রাফসান জনি সিয়ামসহ অন্য শিক্ষার্থীরা। বক্তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/