• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা

দর্পন ডেস্ক / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালী এখন থেকে বাণিজ্যিক জাহাজের চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

শুক্রবার (১৭ এপ্রিল) এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ এই যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে এই যাতায়াতে অবশ্যই ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সমন্বিত রুট বা পথ অনুসরণ করে হতে হবে।

এর আগে লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
ট্রাম্প বলেন, এই দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন। তিনি আরও জানান, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে ইসরায়েল ও লেবাননের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।ট্রাম্প তার বার্তায় দাবি করেন, তিনি ইতোমধ্যে বিশ্বের ৯টি যুদ্ধ সমাধান করেছেন এবং এটিকে তার ১০ম সফল উদ্যোগ হিসেবে দেখতে চান। তিনি বলেন, ‘এটি সম্পন্ন করা আমার জন্য গর্বের বিষয় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/