বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয় বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সন্দেহজনক হাম নিয়ে ৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মারা দেড় বছর বয়সী শিশু আয়েশা বরিশাল নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা মো. সোহেলের কন্যা।
হাম উপসর্গ নিয়ে গত ১১ এপ্রিল আয়েশাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে ১৫ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীর মধ্যে ৩ জনের হাম শনাক্ত হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হাম উপসর্গের ১২৯ জন রোগী পাওয়া গেছে। এর মধ্যে ৮৬ জন বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৪২ জন ভর্তি হয়। এর মধ্যে হামের উপসর্গ ছিল এক হাজার ৩৩১ জনের। হাম শনাক্ত হয়েছে ৭৭ জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৮ জন।
এ রকম আরো সংবাদ...