• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার / ৯৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’ (Practical Action)-এর সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ‘ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ (Integrated Waste Management) বা সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক, বিসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রতিনিধি দল।
সভায় বরিশালের ক্রমবর্ধমান বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণ এবং এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করার বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন তুলে ধরা হয়।
বর্জ্য পৃথকীকরণ: উৎসস্থলেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার পদ্ধতি।
সম্পদে রূপান্তর: বর্জ্য থেকে জৈব সার এবং প্লাস্টিক বর্জ্য থেকে পুনরায় ব্যবহারযোগ্য পণ্য বা জ্বালানি উৎপাদনের সম্ভাবনা।
পরিবেশ উন্নয়ন: ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং খোলা স্থানে ময়লা ফেলা বন্ধ করে আধুনিক ডাম্পিং স্টেশন তৈরি।
বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশালকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা আমাদের অগ্রাধিকার। প্র্যাকটিক্যাল অ্যাকশনের সাথে এই সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য আর অভিশাপ থাকবে না, বরং তা সম্পদে পরিণত হবে। আমরা শীঘ্রই এর প্রায়োগিক কাজ শুরু করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/