• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০ কুয়াকাটায় থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন-ভাঙচুর ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নয় বছর পর আংশিক কমিটি পেল বরিশাল মহানগর ও জেলা যুবদল সন্তান না হওয়ায় বিচ্ছেদ,সেই ইতি পেলেন তিনশ’ বিয়ের প্রস্তাব কলেজ-বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী সরকারি লেট্টিনের তালিকায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মাহমুদুল ইসলাম। শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা

হাম উপসর্গে বরিশালে আরো ২ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১৪৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বরিশালে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ জনে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল পর্যন্ত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

মৃত শিশুরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফারুক হাওলাদারের দুই বছ‌রের মেয়ে মাহি এবং বরগুনার আমতলী উপজেলার কুকুয়া এলাকার ইমরানের সাত মাস বয়সী মেয়ে ইরামনী।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হাসপাতালের তিনটি হাম আইসোলেশন কক্ষে ১১৭ জন রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এ হাসপাতালে মোট ৪৭৬ জন হাম উপসর্গে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, চলতি বছরে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৩৫০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৭ জন।

হাসপাতালের সহকারী ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আব্দুল মুনয়েম সাদ বলেন, সাম্প্রতিক মৃত্যুগুলো দুঃখজনক। বর্তমানে ভর্তি অধিকাংশ শিশুই টিকার আওতায় আসেনি। সীমাবদ্ধতা থাকলেও চিকিৎসকেরা আন্তরিকভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/