• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

উৎসবমুখর পরিবেশে বরিশালে বাংলা নবর্বষ উদযাপতি

স্টাফ রিপোর্টার / ১৬০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নতুন সূর্যের স্নিগ্ধ আলোয় জেগে ওঠে বাঙালি সংস্কৃতি, শুরু হয় আমাদের প্রাণের উৎসব বাংলা নববর্ষ। অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন চেতনাকে ধারণ করে সকল জাতিগোষ্ঠী, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গের অংশগ্রহণে দিনটি বৈশাখী শোভাযাত্রাসহ বর্ণিল আয়োজনের মধ্যেদিয়ে বরিশালে উদযাপিত হয়েছে।

বর্ষবরণ উদ্যাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। ১৪ ই এপ্রিল সকাল ৮ টায় বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়।শোভাযাত্রা সার্কিট হাউজ চত্ত্বর থেকে শুরু হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সার্কিট হাউজ প্রাঙ্গনে শেষ হয়।

শোভাযাত্রায় বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে স্থানীয় সরকার পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সকাল ৯ টায় সার্কিট হাউজ প্রাঙ্গনে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গ্রামীণ মেলা ও হস্তশিল্পের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

নববর্ষ উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন হাসপাতাল ও শিশু পরিবারসমূহে উন্নতমানের ঐতিহ্যবাহী বাংলা খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়াও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান, কয়েদিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদির প্রদর্শনী এবং তাদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শন করা হয়।

এছাড়া উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বরিশাল প্রেসক্লাবে বাংলা নবর্বষ উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন।

এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে বৈশাখী শোভাযাত্রা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। অভিজাত হোটেল ও ক্লাবগুলোতে বিশেষ অনুষ্ঠানমালা ও ঐতিহ্যবাহী বাংলা খাবারের ব্যবস্থা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/